ভয় নেই, গরম বাড়লেই কমবে করোনাভাইরাসের প্রকোপ!
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারে ভারতের উষ্ণ-আর্দ্র জলবায়ু! এ বিষয়ে ঠিক কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ অরিন্দম বিশ্বাস?
দক্ষিণ এশিয়া জুড়ে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। মারণ ভাইরাসের করাল থাবার থেকে ভারতকে কিছুটা আড়াল করে ঢালের মতো রয়েছে ভারতের আবহওয়া। এমনটাই দাবি বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ অরিন্দম বিশ্বাসের। এ বিষয়ে ঠিক কী বলছেন তিনি, আসুন জেনে নেওয়া যাক...
ভারতের জনঘনত্ব প্রায় চিনের কাছা কাছি, দেশের একটা বড়ো অংশেই বেহাল স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো। ভারতের গ্রামীন এলাকাগুলোয় পরিস্কার পরিচ্ছনতার বালাই নেই বললেই চলে। তাও করোনার গুরুতর প্রভাব থেকে ভারত সুরক্ষিত। আর এই সুরক্ষার প্রধান কারণ হল ভারতের উষ্ণ-আর্দ্র আবহাওয়া জলবায়ু। প্রতিবেশী দেশ চিনে এই মারণ ভাইরাসের কবলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৯০৭ জনের। ইতালিতে এই ভাইরাসের ধ্বংসলীলার শিকার এখনও পর্যন্ত ১৯৭ জন।
ভারতে এখনও এই ভাইরাসের ফলে মৃত্যু 3 জনেরও। COVID-19 এর প্রভাব মূলত শীতল পরিবেশের দেশগুলিতে। উষ্ণ-আর্দ্র আবহওয়াই আটকাবে এই ভাইরাসের সংক্রমণ এবং সে জন্যই ভারতে প্রভাব সে ভাবে হয়তো পড়বে না বলেন ডঃ অরিন্দম বিশ্বাস।
আরও পড়ুন: ব্রয়লারের চিকেন নষ্ট করে দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, ভবিষ্যতে আর কাজ হবে না অ্যান্টিবায়োটিকে!
ডঃ বিশ্বাস জানান, ভারতের মানুষদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, ভারতের আবহওয়া করোনাভাইরাসের জন্য একেবারেই উপযুক্ত নয়। তাই আতঙ্কিত হওয়ার থেকে সতর্ক হওয়া বেশি জরুরি। আসলে শীতকাল সব ধরনের ভাইরাসের বৃদ্ধির জন্য উপযুক্ত সময়। তাই পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কমে আসবে করোনাভাইরাসের সংক্রমণের গতি, এমনটাই মত ডঃ অরিন্দম বিশ্বাসের
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন